মোরেলগঞ্জে সিএইচসিপিদের লন্ডন প্রবাসীর পিপিই ও মাস্ক প্রদান

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কমিউনিটি হেল্থকেয়ার প্রভাইডারদের (সিএইচসিপি) পিপিই ও মাস্ক প্রদান করেছেন লন্ডন প্রবাসী মো. আসফাক-ই-আলম। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু তার পক্ষে এসব সামগ্রী তুলে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ পিপিই ও মাস্ক গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।লন্ডন প্রবাসী ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার কলেজের প্রভাষক মো. আসফাক-ই-আলম মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনার পুত্র।

ভাগ