ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (৩০) এর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি উপজেলার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ধল্লা-নওয়াপাড়া গ্রামের রমজান আলী ছেলে।
আশরাফুল ইসলাম জানিয়েছেন, রবিবার সকালে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশেম মোল্লার নেতৃত্বে একই গ্রামের শফি গাজীর ছেলে শিপনসহ ১০/১২ জনের একটি দল গ্রামে জীবানুনাশক ওষুধ স্প্রে করার সময় ঘটনাস্থলে এসেই আচমকা তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ্এলোপাতাড়ি মারধরে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত পাশর্^বর্তী শার্শা উপজেলা (বুরুজবাগান) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান করোনা পরিস্থিতিতির মধ্যেও ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।





