চৌগাছার জগদীশপুর গ্রাম লকডাউন

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় উপজেলার এসিল্যান্ডের নেতৃত্বে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই গ্রামে উপস্থিত হয়ে গ্রামটি লকডাউন করে দেন। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, গত দুইদিনে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি পরিবারে ১৬ ব্যক্তি ওই গ্রামে এসে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে উপজেলা প্রশাসন। তাই রবিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালের নেতৃত্বে সেনা, পুলিশ ও আনসার বাহিনীর একটি টিম সেখানে উপস্থিত হন। এ সময় তারা গ্রামে প্রবেশের পথগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত গ্রামের লোকজনকে বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে বের হতে নিষেধ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনে গ্রামটিতে ঢাকা, নারায়ণগঞ্জসহ বেশকিছু স্থান থেকে কয়েক ব্যক্তি এসে গ্রামটিতে অবস্থান করছে। বিষয়টি জানার পর ওই গ্রামটি লকডাউন করা হয়েছে।

ভাগ