লোকসমাজ ডেস্ক॥ ছাত্রদলের কর্মিরা হচ্ছে বিএনপি’র প্রাণ। দেশের এই দুর্যোগময় মুহুর্তে ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। জাতির এই কান্তিকালে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখ-অসহায় মানুষের সেবায় ব্রত থাকবে। বাংলাদেশের সকল সংকটময় মুহুর্তে ছাত্ররাই অগ্রগামী ভুমিকা সব সময় পালন করেছে। আশা করি এসময়ও খুলনা মহানগর ছাত্রদলের সকল স্তরের কর্মিরা অসহায়, দিনমজুর, কর্মহীন মানুষের পাশে থাকবে।
গতকাল সোমবার দুপুরে মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর বানরগাতি মেটোপোল এলাকায় প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, আনিসুর রহমান আরজু, ইফতেখার জামান নবীন, শরিফুল ইসলাম সাগর, মোঃ সিরাজুল ইসলাম, মল্লিক জাহিদুল ইসলাম, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ আশিকুর রহমান আশিক, মোঃ সোহাগ আহমেদ, শেখ মসফিকুর হাসান অভি, মাহিম আহম্মেদ রুবেল, মাহমুদুল হাসান মুন্না, আব্দুল আহাদ শাহিন, রাজিবুল আলম বাপ্পি, মাসুদ রানা, রাজু আহমেদ রাজ, খায়রুল ইসলাম পিয়াস, মোঃ শাকিল আহম্মেদ, মোঃ শামীম রেজা, মোঃ নাজিম উদ্দিন, মোঃ জিল্লুর রহমান, আল মুহিমুল রেজা, মোঃ তুহিন ইসলাম, ইজবুর রহমান ইমুল, মোস্তাহিদুল হক দিহান, মোঃ বেল্লাল হোসেন, আসিফ রহমান হৃদয়, আবির হোসেন, আবিদ আলম রাহাত, মেহেদী হাসান, সাব্বির বিন শারাফাত প্রমুখ।





