কেশবপুর ইউএনও’র কাছে শাহিন চাকলাদারের বিভিন্ন সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার (কেশবপুর) যশোর ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার বিভিন্ন সামগ্রী কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রবিবার বিকালে প্রদান করেছেন। কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় ও দুস্থ ৫ হাজার পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী, ৫ হাজার মাস্ক, ১ হাজার ৩ তিন শ হেক্রিসল, ১শ পিপিই বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার্স ইনচার্জ মো. জসীম উদ্দীন প্রমুখ।

ভাগ