শার্শায় ছাত্রলীগ নেতা রুমেল হোম কোয়ারেন্টিন মানছেন না

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা রুমেল সরদার। বারিপোতা গ্রামের আক্তার সরদারের ছেলে। গত ১০ এপ্রিল শুক্রবার ঢাকা থেকে বাড়ি এসেছেন। খবর পেয়ে ওই দিনই তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয় স্থানীয় প্রশাসন। দেয়া হয় ১৪ দিন হোম কোয়ারেনটাইন থাকার নির্দেশনা। কিন্তু তিনি কোনো কথা শুনছেন না, মানছেন না আইন। বারিপোতা গ্রামের এক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নাভারণ কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল উপস্থিত থেকে রবিবার সকালে বারিপোতা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্য নেতাদের সাথে রুমেল সরদারও উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মকা-ে লিপ্ত ছিলেন। সদ্য ঢাকা থেকে আগত রুমেল সরদার হোম কোয়ারেন্টাইনে না থাকায় বারিপোতা গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গ্রামের সাধারণ মানুষের অভিযোগ করোনাভাইরাসে সারা দেশ কার্যত লকডাউনে থাকলেও ছাত্রলীগ নেতা হোম কোয়ারেনটাইন মানছেন না। যে কারণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

ভাগ