গিলাতলায় বিএনপি নেতা বকুলের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের পক্ষে কর্মহীন হতদরিদ্র ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার খানজাহান আলী থানা যুবদল গিলাতলা ইউনিয়ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শেখ আব্দুস সালাম, যুবদল নেতা শেখ আলমগীর হোসেন, শেখ আবুল কালাম, আতিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

ভাগ