রামপালের হুড়কা ইউনিয়নে বিএনপি নেতা ফরিদুলের খাদ্য সহায়তা প্রদান

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার ১০টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে অর্থ সহায়তার পাশাপাশিু খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার সকাল ৮ টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণের সময় শেখ ফরিদুল ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন তার ছোট ভাই মো. ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল প্রমুখ। উল্লেখ্য, ইতিমধ্যে রামপাল সদর, বাইনতলা, বাঁশতলী ও মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাট-৩ আসনের (রামপাল-মোংলা) ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার দুস্থ ও কর্মহীন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য নিরলসভাবে সহযোগিতা করা হচ্ছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এর পাশাপাশি করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। তিনি সমাজের সকল স্তরের বিত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

ভাগ