ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার শিত্তরদাহ ফাঁড়ির পুলিশ একটি নাম্বার বিহীন মটরসাইকেল, ৪০ বোতল ফেন্সিডিলসহ হাসিবুর রহমান হাসিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে। শিত্তরদাহ ফাঁড়ির ইনচার্জ এসআই এজাজুর রহমান এজাজ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিত্তরদাহ বাজারে মটরসাইকেলটি ব্যারিগেট দেয়া হয়। এসময় উক্ত মোটরসাইকেলটি আটক করে হাসিবুর রহমান হাসিব নামেও ওই যুবকে তল্লাশী করলে তার কাছ থেকে উক্ত ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় তার সঙ্গী রাজিবুল ইসলাম রকিব পালিয়ে যেতে সক্ষম হয়। আটক হাসিবুর রহমান হাসিব যশোর কোতয়ালী থানার নীলগঞ্জ শাহাপাড়ার আবু কায়েস মোহাম্মদ ইসার ছেলে এবং পলাতক রাজিবুল ইসলাম রকিব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের বাচ্চু মোল্যার ছেলে। তাদের নিকট থেকে একটি ১৬০ সিসির নাম্বার বিহীন এপাসি মটরসাইকেল আটক করা হয়েছে। তারা শার্শা উপজেলার গোগা থেকে ফেন্সিডিল নিয়ে যশোরে যাচ্ছিল বলে জানাগেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানা মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং-১২। আটককৃত হাসিবুর রহমান হাসিবকে রোববার বিজ্ঞ আদালতের মাদ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





