ঝিকরগাছায় ছাত্রদল নেতা আশরাফুলের উপর সন্ত্রাসী হামলা

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (৩০) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সে উপজেলার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ধল্লা-নওয়াপাড়া গ্রামের রমজান আলী ছেলে। ছাত্রনেতা আশরাফুল ইসলাম জানিয়েছেন, রোববার সকালে তিনি নিজবাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কাশেম মোল্লা নেতৃত্বে একই গ্রামের শফি গাজীর ছেলে শিপনসহ ১০/১২ জনের একটি দল গ্রামে জীবানুনাশক ঔষধ স্প্রে করতে করতে ঘটনাস্থলে এসেই আচমকা তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ী মারপিটে সে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত শার্শা উপজেলা (বুরুজবাগান) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাত্রদল নেতা আশরাফুল বর্তমানে বাড়িতে আছেন বলে জানাগেছে।

ভাগ