পাইকগাছায় ৮১ বছর বয়সের বৃদ্ধের আত্মহত্যা

জি,এম, মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছায় মেছের মোড়ল (৮১) নামে এক বৃদ্ধ সন্তানদের উপর অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার রাড়–লী গ্রামের মৃত মাদার মোড়লের ছেলে। শনিবার রাত আনু ১১টায় নিজ বসত ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানায়, অভাব অনাটনের মধ্যে থাকায় তার সন্তানরা তাকে দেখাশুনা না করায় মনের কষ্টে অভিমান করে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাগ