এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ছাত্রদল দেশের দুর্দিনে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। কখনো উপজেলা, কখনো ইউনিয়ন ছাত্রদল আবার কখনো ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধে নিবেদিত ভাবে কাজ করে চলেছেন। উপজেলা ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মীরা করোনার বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধ ঘোষনা করেছেন। শহীদ জিয়ার হাতে গড়া বাংলার এই প্রাচীন ছাত্রসংগঠনটি প্রথম থেকেই উপজেলার সর্বত্রই করোনা প্রতিরোধে একটি অদৃশ্য কংকৃট প্রাচির তৈরি করার প্রচেষ্টায় সর্বদা সক্রিয়। সেই প্রচেষ্টার অংশহিসেবে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ, সচেতনতামুলক প্রচার ও জীবাণুনাশক ¯েপ্র করেছেন।
এ করোনা যাতে মহামারী আকার ধারণ না করতে পারে সেজন্য পৌর শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা পৌর শহরে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান থেকে শুরু করে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যও বিতরন করেন। তারা করোনা মোকাবেলা করতে রাত দিন কাজ করে যাচ্ছেন। উপজেলার একপ্রান্ত থেকে আরএক প্রান্তে ছুটে চলেছেন অসহায় মানুষের পাশে দাড়াতে। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কখনো খাদ্য কখনো বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হচ্ছে অসহায় মানুষের বাড়ীতে। ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি সালা উদ্দীন, সধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীকসহ উদিওমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে চলেছেন গ্রাম থেকে গ্রামে বাড়ী থেকে বাড়ীতে। তারা কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা ছাত্রদলের সাবেক ও আগামী দিনের নেতৃত্ব প্রত্যাশী নেতারাও স্বতঃস্ফূর্তভাবে করোনা প্রতিরোধে ও দরিদ্র মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। চৌগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দীন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দক্ষিন বঙ্গের গণমানুষের নেতা অনিন্দ্য ইসলাম অমিত করোনা মোকাবেলায় যে কর্মসুচি গ্রহণ করেছেন তা বাস্তবায়ন না করে বাড়ি ফিরবে না ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মৃত্যু-ভয় কে জয় করে করোনাকে এ দেশ থেকে বিদায় করে তবেই বাড়িতে ফিরবে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক স¤পাদক আবু বক্কর সিদ্দীক বলেন, প্রিয় এ মাতৃভূমি যখন কোন দূর্যোগে আক্রান্ত হয়েছে তখন জীবন বাজি রেখে দেশ তথা মানুষের সেবাই নিজেকে বিলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। করোনায় আক্রান্ত দেশের সাধারণ মানুষের পাশে ছাত্রদল আছে থাকবে ইনশাআল্লাহ।
এদিকে উদিয়মান ছাত্রদল নেতা জসিম উদ্দীন, মাজেদুল হক, ইমন হাসান রকি, সরকারি কলেজ ছাত্রদলনেতা মেহেরান হাসান জিতু প্রমুখের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ছাত্রদল নেতা কর্মীরা খাদ্যসামগ্রী বিতরণ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ছাত্রদল নেতারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আর্তমানবতার কল্যাণে করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে কাজ করে চলেছেন। কখনো সকালে কখনো বিকালে খাবারের প্যাকেট হাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন ছাত্রদলের এই সব নেতাকর্মীরা। এ মরণ ভাইরাস করোনা বুঝিয়ে দিল দেশের দুর্দিনে ও আর্তমানবতার কল্যাণে কাজ করা সৈনিক মানেই ছাত্রদলের নেতাকর্মী। তারাই শহীদ জিয়ার আদর্শ, এটাই দেশনেত্রী বেগম জিয়ার লালিত স্বপ্ন, তারেক জিয়ার সৈনিক ও দক্ষিণ বঙ্গের গণমানুষের নেতা অনিন্দ্য ইসলাম অমিতের দেখানো পথের দিশারী।




