করোনারোধে পূজা-অর্চনার দিক নির্দেশনা যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে দিক নির্দেশনা দিয়েছে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদ। শনিবার এক বিবৃতিতে এ নির্দেশনা দেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপক কুমার ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত। বিবৃতিতে তারা বলেন, শুক্রবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা শাখার দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে অসাবধানতাবশত মন্দিরের সকল প্রকার পূজা-অর্চনা বন্ধের ঘোষণা উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে মন্দির বন্ধ নয়, প্রতি মন্দিরের নিত্যপূজা পুরোহিতের মাধ্যমে যথা নিয়মে অব্যাহত থাকবে। কিন্তু জনসমাগম এড়ানোর সরকারি নির্দেশনার সাথে একাত্মতা প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বীদের স্ব-স্ব পূজা-পার্বন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান নিজ নিজ গৃহে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হলো।

ভাগ