কেশবপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাসহ ১৪ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, (কেশবপুর) যশোর ॥ করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় কেশবপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ ক্রেতার নিকট থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় সাংবাদিকদের জানান, করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এ সময় সরকারি নির্দেশনা না মেনে দোকান খুলে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ ক্রেতাকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন কেশবপুর শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ২৫ হাজার টাকা, ক্রেতা হাসেম আলী ৫ হাজার, রড-সিমেন্ট ব্যবসায়ী আনিছুর রহমান ১০ হাজার, কাপড় ব্যবসায়ী মফিজুর রহমান ৫ হাজার, ক্রেতা বোরহান আলী ১ হাজার, মক্কা মেশেনারি ১ হাজার, রাজু আহমেদ (কৃষি যন্ত্রপাতি) ১ হাজার, হাসানপুর বাজারের মুদি দোকানি আক্তারুজ্জামান ১ হাজার, মনিরুজ্জামান ১ হাজার, ভান্ডারখোলা বাজারের শুশান্ত ঘোষ ১ হাজার, জুতা দোকানি শরিফুল ইসলাম ২ হাজার, মুদি দোকানি রবিউল ইসলাম ৩ হাজার ও শ্রমিক নিয়ে নির্মাণ কাজ করার দায়ে বাড়ি মালিক মিজানুর রহমানকে ৫ হাজার টাকা।

পৃ-৩

ভাগ