যশোরে চাঁদপাড়ায় জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর মামলায় ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ায় বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এতে ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এই চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন, চাঁদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে শফিয়ার রহমান, মৃত জনাব আলীর ছেলে ইয়াছিন মোল্লা, মৃত নুরুল হক মনির ছেলে জাহাঙ্গীর হোসেন, মাজেদ মোল্লার ছেলে গোলাম হোসেন, মৃত মুজাত আলীর ছেলে নুর ইসলাম, মৃত খোদা বক্সের ছেলে মফিজুর রহমান, আমিনুর রহমান, শিমুল হোসেন, মফিজুর রহমানের ছেলে সাব্বির রহমান, সোহেল রানা, মহিদুল ইসলামের ছেলে রাজন, আব্দুল মান্নানের ছেলে আলামিন, ইসলাম গাজীর ছেলে আশরাফ আলী, মৃত ফজরের ছেলে আলী হোসেন, মৃত ইয়াকুব্বারের ছেলে শরিফুল ইসলাম, ওয়াজেদ আলীর ছেলে রিয়াজ, তোয়েব আলী, সাইফুল ইসলামের ছেলে সাদিব, শফিকুল ইসলামের ছেলে সাইম, শামছুর রহমানের ছেলে শাহারিয়ার, মৃত মখলেসের ছেলে জালাল, মৃত হাশেম আলীর ছেলে শফিয়ার রহমান, মশিয়ার রহমানের ছেলে সোহেল, শফিয়ার রহমানের ছেলে নাইম, মুনসেফপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে সেলিম ও কাজীপুর গ্রামের ওয়লিয়ার রহমানের ছেলে সেলিম হোসেন। মামলা সূত্রে জানা যায়, চাঁদপাড়া গ্রামের বাসিন্দা ইউনুস আলী মোল্লার সাথে উল্লিখিত আসামিদের জমাজমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আসামিরা তাকে প্রায় খুন-জখমসহ বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে গত ১৮ মার্চ আসামিরা ইউনুস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়িঘর ব্যাপক ভাঙচুর, লুট এবং নারীদের মারধর করেন। এ ঘটনায় ইউনুস আলী ২৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।

ভাগ