লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজসহ আরও ৩ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীার রিপোর্টে জানানো হয়, তিনি করোনা পজিটিভ। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব। যদিও রিপোর্ট আসার আগে থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। জেলা করোনাভাইরাস বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়েদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ডা. জায়েদুল ইসলামও করোনায় আক্রান্ত হন। তিনিও আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত অন্য দুই চিকিৎসক হলেন- বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল কাদের ও পপুলার হাসপাতালের ডা. এস কে বসাক। এদিকে করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে নার্স, ওয়ার্ড বয় ও অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত হওয়ার পর বন্ধ করে দেয়া নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শনিবার থেকে আবার চিকিৎসাসেবা দেয়া শুরু হয়েছে। সোমবার রাত থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পর টানা কয়েক দিন কোরিন মিশ্রিত পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগসহ সম্পূর্ণ হাসপাতাল জীবাণুমুক্ত করা হয় হাসপাতালটি।





