মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আটটি নমুনা পরীার ফলাফলে কারও মধ্যেই সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জানানো হয়, মোট ৩৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলেও তারা প্রত্যেকেই সুস্থ অবস্থায় ছাড়া পেয়েছেন। ২৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও ৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ। জেলায় ৩৫টি আইসোলেশন বেড থাকলেও রোগী আছেন ৩ জন। প্রত্যেকটি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগীদের জন্য একটি আলাদা হাসপাতাল তৈরির চেষ্টাও চলছে। মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, ‘আমরা করোনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত। চিকিৎসকদের জন্য পিপিইসহ প্রয়োজনীয় সরঞ্জামের কোনও অভাব নেই। ৮ জনের পরীায় এখন পর্যন্ত করোনা রোগী ধরা পড়েনি। তবে এটাই শেষ কথা নয়। সবকিছুই নির্ভর করছে জনসচেতনতার ওপর।’ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, ‘মাগুরার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন এলাকা নিজেরাই লকডাউন করেছে স্থানীয়রা। এ ব্যাপারে আমরা সহযোগিতা করছি। সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনেও পুলিশ পাশে থাকছে। প্রয়োজনে পুলিশ কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। এেেত্র সেনাবাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।’





