লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষ ও দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম বা বিশৃঙ্খলা এখনো থামানো যায়নি। হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে যে চাল দেয়া হচ্ছে, দেশের বিভিন্ন এলাকায় সেই চাল নিয়ে দুর্নীতির দায়ে একে একে ধরা পড়ছে আওয়ামীলীগের নেতারা। দুর্যোগের সময় কোন দুর্নীতি নয়, চাল বা কোন অর্থ লুট নয়, মানুষের সাহায্য-সহযোগিতা করা মুল উদ্দেশ্যে হওয়া উচিত। তিনি পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। আল্লাহ্তায়ালা দেশবাসীকে এই মহামারি থেকে হেফাজত করুন। ৯এপ্রিল দুপুরে সোনাডাঙ্গা থানার ২০নং ওয়ার্ডের দেবেন বাবু রোড ও ৮এপ্রিল দুপুরে সদর থানার ২৭নং ওয়ার্ড এলাকার গৃহহীন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ২০নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, ইকবাল হোসেন খোকন, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, লিটু পাটোয়ারী, জাবির আলি, ইফতেখার হাসান নবীন, সাকিল আহমেদ, ওহাব শরীফ, সেলিম নবী জানু, আসাদ, লোকমান, অতিয়ার রহমান, শেখ ডেবিট, ২৭নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন হাসান মেহেদী রিজভী, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, হাসানুর রশিদ মিরাজ, মোহাম্মদ আলি, কাউন্সিলর মাজেদা খাতুন, আবু সাঈদ, জাকারিয়া লিটন, শাহাদাৎ হোসেন, আবু হানিফ, আল আমিন তালুকদার, টিপু হাওলাদার, মো. ঈসা, মাসুদ হোসেন, বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন, আজগর আলি, মো. শাহিন, রফিকুল ইসলাম, লাকি আক্তার, সুমি প্রমুখ।
নগর বিএনপি’র সার্বিক সাহায্যের কর্মসুচির অংশ হিসেবে গতকাল শনিবার ২২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, জাহিদ কামাল টিটো, সিরাজুল ইসলাম লিটন, শামসুল আলম খান বাদল, নুরুল আলম দিপু, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, এম এ হাসান প্রমুখ। এর আগে শুক্রবার দুপুরে ২২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সুন্দরবন কলেজের পাশে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম খোকন, রোকেয়া ফারুক, মেজবাউল আলম পিন্টু, জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান, ইকবাল হোসেন, আবু তালেবসহ ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





