রোববার থেকে ব্যাংকের লেনদেন ১০টা থেকে সাড়ে ১২টা

লোকসমাজ ডেস্ক॥ সরকার ঘোষিত ব্যাংকের লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করা হয়েছে। সীমিত আকারে চালু থাকা ব্যাংকের লেনদেন ও খোলা রাখার সময়ের নতুন সূচি চালু করলো বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের স্বার্থে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সময়ও দেশের সকল তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সময় সূচি অনুযায়ী, ১২ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী সকল কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রদান বিভাগ খোলা রাখার সময়সূচি যথাক্রমে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।
এর আগে ২ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ছুটির সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌তো। আর ব্যাংক খোলা থাকতো বিকাল ৩টা পর্যন্ত।
এদিকে, জরুরি বৈদেশিক লেনদেন করার জন্য নির্দিষ্ট ব্যাংক শাখার লেনদেনের সময়সীমা আধা ঘণ্টা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুপুর ২টা পর্যন্ত পরিবর্তে দুপুর দেড়টা পর্যন্ত চলবে বৈদেশিক শাখার লেনদেন।
সরকার ও স্থানীয় প্রশাসন প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন এলাকা ব্যাংকের শাখা বন্ধ থাক‌বে। এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী) বজায় রাখার বিষয়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।

ভাগ