চৌগাছার জগদীশপুর ইউনিয়ন বিএনপির ৮০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ করোনা ভাইরাস আতংকে অঘোষিত লকডাউনে সীমান্তবর্তী উপজেলা যশোরের চৌগাছা। দিনের পর দিন মানুষ ঘর বন্ধি থাকায় কোন কাজ না পেয়ে চরম কষ্টে দিন পার করছেন নিন্ম আয়ের মানুষেরা। অহসায় মানুষের কথা বিবেচনা করে দ্বিতীয়বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকালে ইউনিয়নের বেশ কিছু গ্রামের হতদরিদ্র ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু আধা কেজি ডাল দেয়া হয়। এ সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মাষ্টার মহিদুল ইসলাম, আব্দুল রতিফ লতা, আব্দুস সাত্তার, মোফাজ্জেল হোসেন, নজরুল ইসলামসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাগ