এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় একটি কার্গো থেকে নারী ও শিশুসহ ৩৮ জন ভাটা শ্রমিক উদ্ধার হয়েছে। শনিবার ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন থেকে আজমীরী ট্রান্সপোর্টের একটি কার্গো কভার্ট গাড়ীতে করে তারা সাতীরার শ্যামনগর উপজেলার কাশিবাড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামে যাচ্ছিলেন। গাড়ীর ড্রাইভার যশোরের শার্শার নাভারন গ্রামের শরিফুল ইসলাম মিলন বলেন, ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যামনগরের কাশিবাড়ি ইউপি চেয়ারম্যানের বিশেষ অনুরোধেই এদেরকে আনকে হয়েছে। তারা ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। করোনায় সকল ভাটা বন্ধ হয়ে গেছে। তাই বাড়ীতে ফিরে যাচ্ছিল।
স্থানীয়রা জানান, গাড়ীটি চৌগাছা শহরে পৌছালে পেছনদিক সামান্য খোলা থাকায় ভিতরে থাকা মানুষের কথা শুনতে পায়। এ সময় চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-স¤পাদক আজিজুর রহমান এ্যাডমিরালের নেতৃত্বে কয়েকজন যুবক গাড়ীটি আটকে দেন। এ সময় টহল পুলিশ কার্গোর মধ্যে থেকে নারীওশিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেন। খবর পেয়ে চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেনের নেতৃত্বে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এ সময় মেয়র হিমেল শ্যামনগরের কাশিবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং ত্রিশালের বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের সাথে কথা বলেন। কথা বলার পর শ্রমিকরা ময়মনসিংহ থেকে আসছেন এবং শ্যমনগর যাবেন এটা নিশ্চিত হন। পরে মেয়র তাদের খাবারের ব্যবস্থা করেন। চৌগাছার ইউএনও এবং ওসির সাথে পরামর্শ করে ওই শ্রমিকদের তাদের গ্রামে পাঠানো হয়। কার্গোতে থাকা শ্রমিকদের সর্দার আরিফুল ইসলামসহ তারা ছয়ভাই রয়েছেন। তিনি বলেন, আমরা ত্রিশালের বালিপাড়া থেকে শুক্রবার রাতে নারী ও শিশুসহ ৩৮ জন শ্রমিক সাতীরার শ্যামনগর উপজেলার কাশিবাড়ি ইউনিয়নে যাচ্ছিলাম। দশদিন আগে আমাদের ভাটা মালিক ভাটা বন্ধ করে দিয়েছেন। প্রায় সাত দিন ধরে আমরা না খেয়ে ছিলাম। অতপর ভাটা মালিকের পরামর্শে এই কার্গোতে করে বাড়ি ফিরছি। চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, শ্রমিকরা যেন নিজেদর বাড়িতে পৌঁছতে পারে সে জন্য ইউএনও জাহিদুল ইসলাম, ওসি রিফাত খান রাজীবের সাথে কথা বলে সে ব্যবস্থা করা হয়েছে। চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।





