এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় উপজেলা যুবদলের উদ্যোগে কর্মবিমুখ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর চৌগাছা ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১টি সাবান দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দক্ষিন বঙ্গের গনমানুষের নেতা অনিন্দ ইসলাম অমিত এর নির্দেশনায় ও যশোর জেলা বিএনপির নেতা মিজানুর রহমান খানের তত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা, মশমপুর, বেড়গোবিন্দপুর ও মনমতপুর এলাকায় করোনা ভাইরাসের ফলে কর্মবিমুখ দিনমজুর ২শ ৫০টি পরিবারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, সাবেক চেয়ারম্যান এম এ ছালাম, বিএনপি নেতা মোস্তাক আহমেদ, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাখায়াৎ হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, বিএনপি নেতা আলী কদর, মনিরুজ্জামান, ডা. জাহিদুল ইসলাম। উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, যুবদল নেতা মঈন আহমেদ, আলম হোসেন, লিটন হোসেন, সাইফুল ইসলাম রিংকু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দীন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, ছাত্রদলনেতা জসিম উদ্দীন, রকি হোসেন, চৌগাছা সরকারি কলেজের ছাত্রদলনেতা মেহেরান হাসান জিতু প্রমুখ।





