এম রুহুল আমীন,ডুমুরিয়া (খুলনা ) ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লকডাউন করা হয়েছে খুলনা জেলা। এ কারণে এলাকায় দোকান, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও যানবাহন চলাচলের ওপর খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বুধবার এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
সে মোতাবেক জেলার কিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ও বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া খুলনা জেলায় সকল ধরনের যানবাহন প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা ও সাতীরা জেলা পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। খুলনা ও সাতীরা জেলার সীমান্ত খুলনার ডুমুরিয়া ও সাতীরার তালা উপজেলার খুলনা-সাতীরা মহাসড়কের শুভাষিনি। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পাহারা চৌকি বসিয়েছে সাতীরার তালা ও পাটকেলঘাটা থানা পুলিশ। সেখানে বিরতিহীনভাবে দায়িত্ব পালন করছেন তারা। এ ব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন,অনুমোদিত যানবাহন ও ব্যক্তি ছাড়া কাউকে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মো. সজিব খান জানান, করোনাভাইরাস প্রতিরোধের ল্েয খুলনা জেলাকে ইতোমধ্যে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। তার নির্দেশনা বাস্তবায়নের ল্েয নিরলসভাবে কাজ করছে পুলিশ।




