লোকসমাজ ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। শুক্রবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফোরা এ তথ্য জানান।
মোট ১ হাজার ১৮৪টি নমুনা পরীা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আক্রান্ত ৯৪ জনের ৬৯ জন পুরুষ আর ২৫ নারী। আক্রান্তদের ৩৭ জন ঢাকার। আর ১৬ জন নারায়ণগঞ্জের।
আইইডিসিআর পরিচালক জানান, মৃত ছয়জনের পুরুষ পাঁচজন আর নারী একজন। এই ছয়জনের তিনজন ঢাকার। দুজন নারায়ণগঞ্জের। দেশে করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তারের কেন্দ্রে রয়েছে রাজধানী ঢাকা। এর পরেই রয়েছে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ। আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ পরিসংখ্যানেও এমন চিত্র দেখা গেছে। শুক্রবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফোরা এ তথ্য জানান। এ সময় মোট ১ হাজার ১৮৪টি নমুনা পরীা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আক্রান্ত ৯৪ জনের ৬৯ জন পুরুষ আর ২৫ নারী। আক্রান্তদের ৩৭ জন ঢাকার। আর ১৬ জন নারায়ণগঞ্জের। অপরদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান।





