ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা আইয়ান জুট মিলস্ লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মিলের কর্মরত সাড়ে ৪ হাজার শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পূর্বক আগামী ১৪ এপ্রিল পর্যন্ত মিল বন্ধ ঘোষণা করা হয়। মানবিক এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ ফেরদৌস ভূঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জহির উদ্দিন রাজীব, ডিরেক্টর তাজউদ্দিন আহমেদ সজীব, সহ-মহাব্যবস্থাপক মোরশেদ আহমেদ, মিল ম্যানেজার অনুপম মিত্র, ব্যবস্থাপক (প্রশাসন) নাফিজ ইমতিয়াজ, ব্যবস্থাপক (ক্রয়) মাজহারুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ। এদিকে লকডাউনে কর্মহারা অসহায় শ্রমজীবী দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।



