কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আইন অনুযায়ী সামাজিক দুরত্ব না মানায় ১১ ব্যক্তিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার মেইনবাসষ্ঠান, নতুনবাজার, কালীবাড়ীমোড়, নিমতলাবাসষ্ঠানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা । সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, নিয়মিত বাজার মনিটরিং ও জনসমাগম রোধ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব না মেনে সরকারি আইন পালন না করায় দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে ১১ ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা অর্থদ- করা হয়। সকলকে বিনা প্রয়োজনে বের না হয়ে ঘরে থাকার ও সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




