মাংলা বন্দর নতুন চেয়ারম্যান এম শাহজাহান

বাগেরহাট প্রতিনিধি॥ বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনবিপি, এনডিসি, পিএসসি।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মোংলা বন্দরে যোগদান করে দায়িত্ব বুঝে নেন। এর ফলে তিনি পূর্বের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ মোঃ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন। নতুন দায়িত্ব পাওয়া এম শাহজাহান ১৯৮৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানকরেন। ১৯৮৭ সালে কমিশন্ড প্রাপ্ত হন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের ১১ মার্চ তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ভাগ