শ্যামনগরে ইটভাটা শ্রমিক শিশু হাসানুল নিখোঁজ

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে স্বামী পরিত্যক্ত আমেনা খাতুনের ছেলে শিশু হাসানুল (১২) ইটভাটায় শ্রমিকের কাজ করতে যেয়ে নিখোঁজ হয়েছে। সে হরিনহর গ্রামের আব্দুর রহিমের ছেলে। গত সোমবার ঢাকার সাভারের দক্ষিন বাথুলী এলাকার জনৈক খান সাহেবের ইটভাটায় দীর্ঘ চার মাস যাবৎ শ্রমিকের কাজে কর্মরত থাকা কালিন সে নিখোঁজ হয়।
স্বামী পরিত্যক্ত আমেনা খাতুন জানায়, চার/পাঁচ বছর র্পূবে স্বামী আব্দুর রহিম বাড়ি থেকে স্ত্রী ও শিশু সন্তানকে তাড়িয়ে দেয়। সেই থেকে আমেনা খাতুন শিশু হাসানুলকে নিয়ে কাশিমাড়ী ইউনিয়নের জয়নাগর গ্রামে তার পিতার বাড়িতে বসোবাস করতো। অভাবী সংসার হওয়াতে আমেনা অন্যদের সাথে এলাকায় দিনমজুরের কাজ করে। আর শিশু হাসানুলকে তার খালু হাফিজুরের সাথে চল্লিশ হাজার টাকা চুক্তিতে ঢাকার সাভারে খান সাহেবের ইটভাটায় শ্রমিকের কাজে লাগানো হয়। খালু হাফিজুর জানান, প্রায় চার মাস ধরে ইটভাটায় কাজ করার পর গত সোমবার বেলা ১১টার দিকে গোসলে যাওয়ার পর থেকে হাসানুল নিখোঁজ রয়েছে। ইটভাটার শ্রমিক সর্দার সাইফুল ইসলাম জানায়, শ্রমিক শিশু হাসানুল নিখোঁজ হওয়ার পর সর্বত্র খোঁজা হয়েছে। ওই এলাকায় মাইকিং করা হয়েছে। আর পত্রিকায় বিজ্ঞাপন পাঠিয়ে তার খোঁজ নেয়ার চেষ্টা চলছে । শিশু নিখোঁজের ঘটনায় তার খালু হাফিজুর রহমান বাদী হয়ে সাভার থানায় ৭ এপ্রিল মঙ্গলবার একটি সাধারণ ডাইরী করেছেন। যার নং ২৩৬।

ভাগ