রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে এক বৃদ্ধাকে (৬০) ধর্ষণের দায়ে মামলা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে ধর্ষনের ঘটনাটি ঘটলেও ওই বৃদ্ধা নিজে বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। বৃদ্ধাকে চিকিৎসকের সহায়তায় পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা চিৎলা গ্রামের বৃদ্ধা ভিক্ষুককে একই গ্রামের জামাত আলির ছেলে জাহাঙ্গীর আলম (৪০) তার বাড়ীতে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা বুধবার রাতে একটি গ্রাম্য সালিসে বসিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধা সে সময় আপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানালেও সেখানে সেটা উপেক্ষিত হয়। এরপর তিনি নিজেই আইনের আশ্রয় নেয়। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মা জানান, রাতের আধারে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকদের পরামর্শে গ্রাম্য সালিসে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে। তার পরেও কেনো মামলা হলো বুঝলামনা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক আরো জানান,বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় মামলা করেছে। মামলা নম্বর-৩। তারিখ: ০৯.০৪.২০২০। ১৪৪১৮৮চুয়াডাঙ্গার চিৎলা গ্রামে বৃদ্ধাকে ধর্ষণের দায়ে মামলা
রিফাত রহমান,চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে এক বৃদ্ধাকে (৬০) ধর্ষণের দায়ে মামলা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে ধর্ষনের ঘটনাটি ঘটলেও ওই বৃদ্ধা নিজে বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। বৃদ্ধাকে চিকিৎসকের সহায়তায় পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলা চিৎলা গ্রামের বৃদ্ধা ভিক্ষুককে একই গ্রামের জামাত আলির ছেলে জাহাঙ্গীর আলম (৪০) তার বাড়ীতে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা বুধবার রাতে একটি গ্রাম্য সালিসে বসিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বৃদ্ধা সে সময় আপরাধীকে আইনের আওতায় আনার দাবী জানালেও সেখানে সেটা উপেক্ষিত হয়। এরপর তিনি নিজেই আইনের আশ্রয় নেয়। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মা জানান, রাতের আধারে স্থানীয় ক্ষমতাসীন দলের লোকদের পরামর্শে গ্রাম্য সালিসে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে। তার পরেও কেনো মামলা হলো বুঝলামনা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক আরো জানান,বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারায় মামলা করেছে। মামলা নম্বর-৩। তারিখ: ০৯.০৪.২০২০।





