চৌগাছা সমিতির উদ্যোগে কর্মহীনদের খাদ্যসহায়তা বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ‘চৌগাছা সমিতি-ঢাকা’র উদ্যোগে কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ মাঠে এ কর্মসুচির উদ্বোধন করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। সমিতির পক্ষ থেকে উপজেলা ১ হাজার ২শ পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হবে। পরিবার প্রতি ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ৫০০ গ্রাম পেয়াজ ও একটি করে সাবা দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, ঢাকাস্থ চৌগাছা সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আর্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, চৌগাছা প্রেসকাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুল প্রমুখ। সমিতির এক প্রেসনোটে জানা যায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য এ খাদ্য বিতরণ করা হবে। সরকারের পাশাপাশি ঢাকাস্থ চৌগাছা সমিতির এ উদ্যোগে গ্রহণ করেছে। চৌগাছা উপজেলার সকল গ্রামে জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি আজ চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে উদ্বোধন করা হয়েছে। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এম ইদ্রিস সিদ্দিকীর নির্দেশনায় এই ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ভাগ