এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানে করোনা ভাইরাসকালে সাধারণ রোগীদের চিকিৎসা দিতে ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এমপি মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই মেডিকেল টিম উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা প্রদান করবে। বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন চৌগাছা মডেল হাসপাতালে এই ভ্রাম্যমান মেডিকেল টিমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্য ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান ও এস এম সাইফুর রহমান বাবুল, চৌগাছা প্রেসকাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ।





