পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র, কর্মহীন, শ্রমজীবী মানুষের মাঝে বাড়ি বাড়ি যেয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রনধির মন্ডল, বিশ্বজিত রায়, সুপদ রায়, আশিষ হালদার, সুকুমার কবিরাজ, কিংসুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, চঞ্চলা মন্ডল, অসীম রায়, প্রীতিলতা ঢালী এবং সচিব নিরাপদ মল্লিক প্রত্যেকের বাড়ী বাড়ী যেয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়।




