শার্শা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলা হাসপাতালের হোমিও চিকিৎসক উৎপলা বিশ্বাসের বিরুদ্ধে তার স্টাফ হারবাল সহকারী কামরুল ইসলামের সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। আপত্তিকর অবস্থায় এলাকাবাসী দুই জনকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। ওই চিকিৎসক মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও বিষয়টি জানাজানি হয়ে যায়। অবশ্য তারা দু জনই ঘটনাটি অস্বীকার করেছেন। এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা হাসপাতালের চিকিৎসক উৎপলা বিশ্বাসের সাথে তার অফিস স্টাফ হারবাল সহকারী কামরুল ইসলামের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলে আসছে। ঘটনার দিন শনিবার রাতে ঐ চিকিৎসক হারবাল সহকারী কামরুল ইসলামকে হাসপাতালের আবাসিক কোয়ার্টারে ডেকে পাঠান। স্থানীয় লোকজন বুঝতে পেরে তার পিছু নেয় এবং আপত্তিকর অবস্থায় ডাক্তারের কোয়ার্টারে তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ সময় তাদের মারধরও দেয়া হয়। পরে চিকিৎসক মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনাটি যাতে সংবাদপত্রে প্রকাশ না হয় এ জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দেয়া হয়। এলাকাবাসী তাদের শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ জানান, বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ভাগ