কালীগঞ্জে সামাজিক দূরত্ব উপেক্ষা করায় ১১ জনকে অর্থদন্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব না মানায় ১১ ব্যক্তিকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১শ টাকা জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। এ সময় সকলকে বিনা প্রয়োজনে বের না হয়ে ঘরে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভাগ