শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি সেবা নিশ্চিত করতে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করেন সাতীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলার ১২টি ইউনিয়নব্যপী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের জরুরি সেবা নিতে ০১৩০১-৯৩৮৫৭৫, ০১৭৪০-৮১৩৬৮৬, ০১৭০৯-১০২০২৬ নম্বরে কল করে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ডা. ওমর ফারুক, ডা. জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবাইকে সামাজিক দূরত্ব রাখাসহ নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়।




