শরণখোলায় আরো এক ব্যক্তি আইসোলেশনে

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় কালু শেখ (৭০) নামের এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার রাত ১২টায় পুলিশ তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তিনি ওই দিন রাত ৮ টার দিকে চট্টগ্রাম থেকে তিনি নিজ বাড়িতে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ফয়সাল আহম্মেদ জানান, উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত. লালু শেখের পুত্র কালু শেখ দীর্ঘদিন পরে বাড়ি আসলে এলাকাবাসীর মধ্যে করোনা ভীতির সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসলে আমরা আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেই। তবে তার শরীরে কোন অসুস্থতার লক্ষণ নেই। তার স্যাম্পল নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেয়া হবে। দেশে করোনাভাইরাস সংক্রামণের পর থেকে শরণখোলায় এর আগে দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছিল। তাদের নমুনা পরীক্ষার পর করোনার উপস্থিতি না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।

ভাগ