ঝিকরগাছায় দুটি রাস্তা লকডাউন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় নিজেদের সুরক্ষার জন্য গ্রামবাসির উদ্যোগে দুটি রাস্তা লকডাউন (বন্ধ) করে দেয়া হয়েছে। রাস্তা দুটি হলো ঝিকরগাছা পৌরসদরের হসপিটাল কবরস্থান রোড থেকে কীর্তিপুর বুড়োর দরগাহ সড়ক এবং ঝিকরগাছাসদর ইউপির গুচ্ছগ্রাম সড়ক। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে রাস্তা দুটি বন্ধ পাওয়াগেছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় জনসচেতনতাসহ বাইরের মানুষকে এলাকায় ঢুকতে না দেয়ায় জন্য গ্রামবাসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানাগেছে।