এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় ত্রাণ পাবে সকল গরীব পরিবার, বুধবার থেকে চিকিৎসা দিতে মেডিকেল টিম যাবে গ্রামে গ্রামে। করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য গঠিত কল্যাণ তহবিলে এক হাজার ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। মঙ্গলবার বিকালে তিনি উপজেলা কল্যাণ তহবিলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নিকট পৌছিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজলা কল্যাণ তহবিলের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক এসএম সাইফুর রহমান বাবুল, চৌগাছা প্রেসকাবের সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার তসলিমুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন-অর-রশীদ ও প্রভাষক খালেদুর রহমান টিটো, উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ।
সংসদ সদস্য অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এই এক হাজার ২০০ প্যাকেট খাদ্যদ্রব্য কর্মহীন মানুষের জন্য উপজেলা কল্যাণ কমিটির নিকট প্রদান করলাম। খাদ্যের আমাদের কোন অভাব নেই। একজন মানুষও না খেয়ে মারা যাবে না। এজন্য সরকারি ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। আমি আগামীকাল থেকে উপজেলায় একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ব্যবস্থা করার পরিকল্পনা করেছি। সেখানে একজন মেডিকেল অফিসার ও একজন স্বাস্থ্য সহকারী ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সে করে গ্রামে গ্রামে সাধারণ রোগীদের চিকিৎসা দেবেন।





