যশোরের আরবপুরে অগ্নিকাণ্ডে ওয়েল্ডিং দোকানসহ ৪টি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর আরবপুরে সোমবার বিকেলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দুটি ওয়েল্ডিং দোকানসহ ৪টি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, আরবপুরের ‘এ রব ওয়েল্ডিং অ্যান্ড ইঞ্জিয়ারিং ওয়ার্কশপ’, ‘ভাই ভাই ওয়ার্কশপ’, জালাল উদ্দিনের ইজিবাইক চার্জের পয়েন্ট এবং সিদ্দিক কনফেকশনারিতে সোমবার বিকেলে আগুন ধরে যায়। বিকেল পৌনে ৫টার দিকে তারা এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তারা সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, জালাল উদ্দিনের ইজিবাইক চার্জের পয়েন্ট থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। আগুনে বেশি ক্ষতি হয়েছে দুটি ওয়েল্ডিং দোকান এবং জালাল উদ্দিনের চার্জের পয়েন্টে। ওই ৪টি প্রতিষ্ঠানে চার লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে এমনটা পাওয়া গেছে।

ভাগ