মহেশপুরে খাদ্য সহায়তা দিলেন বিএনপি নেতা মেহেদী হাসান

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান রনি। সোমবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে চাল,ডাল, আলু, তেল,সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন।

ভাগ