খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের আমেরিকা প্রবাসী রুস্তম মোল্যা ও তার পরিবারের অর্থায়নে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ‘প্রেমচারা আরশাদ আছিয়া অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’ ও ‘আরএসটি হাফেজিয়া মাদরাসা’ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় কর্মহীন ৫ শতাধিক অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল ও সাবান বিতরণ করা হয়। নির্দিষ্ট দূরুত্ব বজায় রেখে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন খাবারের প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, প্রেমচারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল আলিম, আইনজীবী শামীম আক্তার, আওয়ামী লীগ নেতা আবু দাউদ, জাতীয় পার্টির নেতা আইয়ুব হোসেন, আরএসটি মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আল ইমরান।





