স্টাফ রির্পোটার, কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুরে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত করোনা সন্দেহে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবকের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ভর্তি হওয়া তরিকুল ইসলামের করোনাভাইরাসে আক্রান্ত কিনা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। উপজেলার টিটা বাজিতপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে তরিকুল ইসলামকে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, তরিকুল ইসলাম নামে এক রোগীর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।





