দুজন গার্মেন্ট শ্রমিকের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির নিন্দা

করোনাভাইরাস রুখতে যখন শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষ কাজের সন্ধানে রাস্তায় বের হয়ে লাঞ্ছিত হচ্ছে। গোটা দেশে অঘোষিত লকডাউন চলছে। সে সময় গার্মেন্টস খোলা ও কাজে যোগ না দিলে চাকরিচ্যুতির হুমকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় আসতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় অমানবিক পরিবেশ সৃষ্টি ও ২ জন শ্রমিকের মৃত্যু আর ৩ জন আহত হওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি কমরেড নুরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। শ্রমিকদের বেতন/ মজুরি না দিয়ে গার্মেন্টস আবার বন্ধ করে জাতিকে বারবার ঝুঁকির মাঝে ঠেলে দেওয়ার অধিকার গার্মেন্টস মালিকদের কে দিল , সে প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত ২ শ্রমিকের পরিবারকে শ্রমজীবনের সমপরিমাণ টাকা তিপূরণসহ আহত শ্রমিকদের সুচিকিৎসা ও আর্থিক সহয়াতা প্রদানের দাবি করেন। একই সাথে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত বিজিএমইএ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি

ভাগ