সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল

লোকসমাজ ডেস্ক॥ মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি থাকায় সেটিও এই ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ছুটি কার্যত ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল। শিা প্রতিষ্ঠানগুলোও এসময় পর্যন্ত ছুটি থাকবে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব শেখ ইউসুফ হারুন সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। এখন নতুন করে ১২ ও ১৩ এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর পরদিন পয়লা বৈশাখের ছুটি।
একই সাথে বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিা প্রতিষ্ঠানের ছুটি তৃতীয় দফায় বাড়াচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব শিা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হচ্ছে বলে শিামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। রোববার তিনি বলেন, “শিা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। এইচএসসি পরীা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।” ১০ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। নতুন করে ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সব শিা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে আদেশ জারি করবে শিা মন্ত্রণালয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এরসঙ্গে যুক্ত হবে। শিা প্রতিষ্ঠান যত দিন বন্ধ থাকবে ততদিন সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ রাখা হবে বলে শিা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। শিা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কাস দেখানো শুরু করেছে সরকার। শিগগিরই প্রাথমিককেও সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভাগ