প্রেসকাব যশোরের সভাপতি, দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনা করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সাংবাদিক ইউনিয়ন যশোর প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতার কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও সদস্য সাইফুর রহমান সাইফ। শনিবার করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রেসকাব সভাপতি অসুস্থ হয়ে পড়েন। তিনি চিকিৎসকদের পরামর্শে বর্তমান যশোর শহরের রেল রোডস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।-বিজ্ঞপ্তি



