র‌্যাব-৬ এর অভিযান রামপালে ১ কেজি গাজাসহ ব্যবসায়ী আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা রবিবার দুপুরে অভিযান চালিয়ে রামপালের বড়দিয়া গ্রাম থেকে মৃত সবদার আলী মীরের পুত্র সাহিদ মীর নামের এক গাজা ব্যবসায়ীকে ১ কেজী গাজাসহ আটক করেছে। খুলনা র‌্যাব-৬ এর উপাধিনায়ক মেজর আনিস এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দিয়া গ্রামে ওই গাজা ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৬ এর মেজর আনিস জানান, অন্যান্য ব্যক্তির কাছে গাজা বিক্রিকালে হাতেনাতে গাজাসহ তাকে আটক করা হয়। এ সময় অপর গাজা ব্যবসায়ী সিংগড়বুনিয়ার দেলোয়ার মোল্যা গাজাসহ পালিয়ে যায়। অন্যান্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে বলে র‌্যাবের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

ভাগ