কলারোয়ায় এমপি লুৎফুল্লাহ’র ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার কলারোয়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ১০টি দরিদ্র ও অসহায় পরিবারে মাঝে ৫০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা ভবনের সামনে চত্বরে সাতীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ করোনা ভাইরাস প্রতিরোধের ঐচ্ছিক তহবিল থেকে এই চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সহ অন্যান্যরা।

ভাগ