শরণখোলায় করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর সচেতনতা মূলক কার্যক্রম

শরনখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় করোনা ভাইরাস প্রতিরোধে গ্রাম্য বাজারে ঘুরে ঘুরে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাজারে (শরণখোলা)তারা করোনা সচেতনতায় মাইকিং করেন। এসময় তারা স্থানীয়দের মাঝে মাস্ক ও সাবান প্রদান করে নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও ঘরে অবস্থান করার পরামর্শ দেন। পরে বাজারে জীবানু নাশক স্প্রে করা হয়।

ভাগ