লোকসমাজ ডেস্ক॥ আবারও আমরা সরকারি সিদ্ধান্তে সমন্বয়হীনতা দেখলাম। করোনা ভাইরাস রুখতে যখন শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। শ্রমজীবি দিন আনা দিন খাওয়া মানুষ কাজের সন্ধানে রাস্তায় বের হয়ে লাঞ্ঝিত হচ্ছে। গোটা দেশে অঘোষিত লক ডাউন চলছে। সে সময় গার্মেন্টস খোলা ও কাজে যোগ না দিলে চাকুরি চুত্যির হুমকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্মেন্টস শ্রমিকদের ঢাকায় আসতে বাধ্য করে এক অমানবিক পরিবেশ সৃষ্টি ও ২ জন শ্রমিকের মৃত্যু আর ৩ জনের আহত করার ঘটনায় বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি(মার্কাসবাদী) কেন্দ্রীয় সভাপতি কমরেড নুরুল হাসান ও সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে তীব্র নিন্দা, গভীর উদ্বেগ প্রকাশ করেন। শ্রমিকদের বেতন/ মজুরি না দিয়ে গার্মেন্টস আবার বন্ধ করে জাতিকে বারবার ঝুকির মাঝে ঠেলে দেওয়ার অধিকার গার্মেন্টস মালিকদের কে দিল , সে প্রশ্ন তুলেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নিহত ২ শ্রমিকের পরিবারকে শ্রমজীবনের সমপরিমান টাকা ক্ষতিপূরণ সহ আহত শ্রমিকদের সুচিকিৎসা ও আর্থিক সহয়াতা প্রদানের দাবী করেন। একই সাথে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত বিজিএমইএ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যাবস্থ নেওয়ার দাবী জানান।





