আন্তর্জাতিক সংবাদ

ইউরোপ-কানাডার মাস্ক ‘ছিনতাই’ করছে যুক্তরাষ্ট্র!
লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণে বিশ্বের প্রায় সব দেশের চিকিৎসা সুরা পণ্যেই টান পড়েছে৷ কিন্তু স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় পণ্য কিনতে যুক্তরাষ্ট্র ‘দস্যুতা’ করছে বলে অভিযোগ করেছে জার্মানি৷ এসব মাস্কের দাম আগেই পরিশোধ করে দেয়া হয়েছে কিন্তু তারপরও মার্কিন কর্তৃপরে বিরুদ্ধে সেগুলো জব্দ করার অভিযোগ এনেছে বার্লিন৷ এমন কর্মকাণ্ডকে ‘আধুনিক যুগের দস্যুতা’ বলেও প্রতিক্রিয়া দেখিয়েছেন জার্মান কর্মকর্তারা৷ বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গাইসেল বলেছেন, বার্লিনের উদ্দেশ্যে রওয়ানা হওয়া দুই লাখ মাস্কের একটি চালান ব্যাংককে আটকে দিয়েছে মার্কিন কর্তৃপ। করোনা সংকটের মধ্যেও কাজ চালিয়ে যাওয়া বার্লিন রাজ্য পুলিশ সদস্যদের জন্য এফএফপি-টু কাসের এইসব মাস্ক অর্ডার দেয়া হয়েছিল।রাজনৈতিক দল এসপিডির সংসদীয় গ্র“পর চেয়ারম্যান রোল্ফ ম্যুৎসেনিশ মাস্ক ‘জব্দের’ ঘটনাকে ‘বেআইনী’ আখ্যা দিয়ে এর ব্যাখ্যা দাবি করেছেন৷ ডয়চে ম্যুৎসেনিশ ডয়চে ভেলেকে বলেন, ‘সুরা মাস্ক সংগ্রহ করার সময় অবৈধ পন্থা অবলম্বন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ অংশীদারদের েেত্রও বিশেষভাবে এ কথা সত্যি, এমনকি তাদের নিজেদের সরবরাহে সংকট থাকলেও৷ যদি যা শোনা যাচ্ছে তা সত্যি হয়, ফেডারেল সরকারের অবশ্যই উচিত হবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া৷’ গাইসেল জানিয়েছেন বার্লিন এই মাস্কগুলো একটি মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছে৷ তবে জার্মানির টাগেসশ্পিগেল পত্রিকা জানিয়েছে এগুলো উৎপাদন করা হয়েছে চীনে৷ গাইসেলও ফেডারেল সরকারকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের৷ আমেরিকান মাস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্রিএম অবশ্য জার্মানির এই অভিযোগ অস্বীকার করেছে৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমন কোনো ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই৷ ফ্রান্স এবং কানাডা তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের৷ ফ্রান্সের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত অঞ্চল ইল দ্য ফঁস এর প্রেসিডেন্ট ভালেরি পেক্রোঁস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শেষ মুহূর্তে বেশি দাম দিয়ে ফ্রান্সের জন্য প্রস্তুত করা মাস্ক যুক্তরাষ্ট্র কিনে নিয়েছে৷ তিনি বলেন, ‘আমেরিকানরা অনেক বেশি দাম দিচ্ছে, ফলে পৃথিবীর এই দুর্দশার সময়েও কেউ কেউ বেশি টাকা কামানোর লোভ সামলাতে পারছে না।’ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও একই ধরনের ঘটনায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন৷ কানাডার অর্ডার করা মাস্ক এসে পৌঁছেছে, তবে তা অর্ডার দেয়া সংখ্যার তুলনায় অনেক কম৷ তিনি অভিযোগ করেন, ‘বেশি দাম’ দিয়ে ‘কেউ একজন’ বাকি মাস্ক কিনে নিয়ে গেছে৷ তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যুক্তরাষ্ট্রের প্রয়োজন অনেক বেশি, কিন্তু কানাডারও একই অবস্থা৷ ফলে আমাদের একসাথে কাজ করতে হবে৷’করোনা সংক্রমণের ফলে বেশিরভাগ দেশই লাখ লাখ মাস্কের প্রয়োজন নিজেদের উৎপাদন দিয়ে মেটাতে পারছে না৷ ফলে মাস্ক ও অন্যান্য মেডিক্যাল সুরা সরঞ্জামের জন্য বেশিরভাগ দেশকেই চীন ও এশিয়ার অন্যান্য দেশের শরণাপন্ন হতে হয়েছে। সূত্র : ডিডব্লিউ

করোনায় দিশেহারা যুক্তরাষ্ট্রে সবাইকে মাস্ক পরার আহ্বান
লোকসমাজ ডেস্ক॥ একক পদপে হিসেবে নিউইয়র্ক গভর্নর নাটকীয়ভাবে বেসরকারি হাসপাতাল ও কোম্পানির অব্যবহৃত ভেন্টিলেটর জব্দের নির্দেশের পর ট্রাম্প প্রশাসন আমেরিকানদের সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন এবং চিকিৎসামগ্রী সীমিত আকারে রপ্তানির আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন নির্দেশনায় প্রত্যেককে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, বিশেষত নিউইয়র্কের মতো করোনাভাইরাসে মহমারি আকার ধারণ করা এলাকাগুলোতে। তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এ পরামর্শ মেনে চলার কোনো ইচ্ছা তার নেই জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটা তাদের পরামর্শ। তারা মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে আমি এটা ব্যবহার করতে চাই না।’ স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্বেগের মধ্যে এই নীতিতে পরিবর্তন আনা হয়েছে, কারণ করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও ভাইরাস ছড়াতে পারে বিশেষত নিত্য প্রয়োজনীয় পণদ্রব্যের দোকানগুলো বা ফার্মেসিগুলোতে। স্বাস্থ্য কর্মকর্তারা এটাও বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় যারা সামনে থেকে কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্কগুলো সংরণ করাও উচিত হবে। চিকিৎসা সরঞ্জামের ব্যাপক ঘাটতি দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত সবচেয়ে আক্রমণাত্মক একটি পদপে নিয়েছেন নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুওমো। তিনি বলেন, বেসরকারি হাসপাতাল বা কোম্পানিগুলো যেসব ভেন্টিলেটর ব্যবহার করা হচ্ছে না সেগুলো নেয়ার জন্য তিনি কার্যনির্বাহী আদেশে স্বার করবেন। ‘জীবন বাঁচাতে অতিরিক্ত ভেন্টিলেটর নেয়ার জন্য আমাকে আদেশ দিতে হলে তাই দেব।’ তবে চিকিৎসা সরঞ্জামগুলো শেষ পর্যন্ত তিপূরণসহ তার মালিকদের ফিরিয়ে দেয়ার প্রতিশ্র“তিও দিয়েছেন গভর্নর কুওমো। শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ জন আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৭ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর অর্ধেক ঘটনাই নিউইয়র্কের। সেখানে ১ লাখ ৩ হাজার ৪৭৬ আক্রান্ত এবং ৩ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

লকডাউন না মানায় যুবককে গুলি
লোকসমাজ ডেস্ক॥ লকডাউন নির্দেশনা না মেনে রাস্তায় বের হওয়ায় নাইজেরিয়ায় এক যুবককে গুলি করে মেরে ফেলেছে সেনাবাহিনী। নাইজেরিয়ার দণিাঞ্চলের তেলের শহর বলে পরিচিত ডেলটার ওয়ারিতে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করা হয়। খবর দ্য জাপান টাইমসের। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাইজেরিয়ার সরকার বেশ কিছু পদপে নিয়েছে। এর মধ্যে লকডাউনের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনী। গত বৃহস্পতিবার ওয়ারিতে কয়েক জন তরুণ রাস্তায় নেমে বিােভ করতে থাকলে এক সেনা সদস্য ওই যুবকের ওপর গুলি চালায়। এ ঘটনার নিন্দা জানিয়েছেন ডেলটার ওয়ারি এলাকার সিনেটর ওভি ওমো-আজিজি। যে সেনা সদস্য গুলি চালিয়েছে, তার বিচার দাবি করেছেন তিনি। শুক্রবার ওই সেনাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

ভাগ